News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীকাল শিলচরে ড. এপিজে আবদুল কালাম লার্নিং রিসোর্স সেন্টার-এর উদবোধন করবেন মুখ্যমন্ত্রী
Image

আগামীকাল শিলচরে ড. এপিজে আবদুল কালাম লার্নিং রিসোর্স সেন্টার-এর উদবোধন করবেন মুখ্যমন্ত্রী

শিলচর (অসম), ০৪ সেপ্টেম্বর, (হি.স.) : আগামীকাল ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে দক্ষিণ অসমের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরের এনআইটি-তে নবনির্মিত নতুন লাইব্রেরি, প্রাক্তন রাষ্ট্রপতির নামে উৎসর্গীকৃত ড. এপিজে আবদুল কালাম লার্নিং রিসোর্স সেন্টার-এর উদবোধন করবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। ৪৪ কোটি ব্যয়-সাপেক্ষে নবনির্মিত এই লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আবদুল কালাম। এই খবর দিয়েছেন এনআইটি অধিকর্তা ড. এনবি দেশপাণ্ডে।
দেশপাণ্ডে জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ড. কালামকে আমরা জিগ্যেস করেছিলাম, ফের কবে আসবেন আপনি আপনি? তাঁর জবাব ছিল, যেদিন এক লক্ষ টাইটেলস পুরো হয়ে যাবে, সেদিনই আসব। আজ ৪ সেপ্টেম্বর তাঁর ইচ্ছেমতো এক লক্ষ টাইটেলস পুরো হয়ে গেছে। আজ তিনি আমাদের মধ্যে নেই। তাই তাঁকে সম্পূর্ণ সম্মান জানিয়ে এই নতুন লাইব্রেরিকে তাঁর নামে উৎসর্গ করে এখানে তাঁর একটি মূর্তি স্থাপন করেছে এনআইটি কর্তৃপক্ষ। আগামীকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাতেই এই মূর্তির উন্মোচন হবে।
অধিকর্তা দেশপাণ্ডে আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ১৩টি প্রতিষ্ঠানে স্টার্টআপ-এর ওপর কাজ করতে যে দায়িত্ব দিয়েছিলেন, এনআইটি শিলচর তাদের মধ্যে অন্যতম। এই স্টার্টআপ-এর শুভারম্ভ আগামীকাল ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই এনআইটি-তে। তিনি জানান, এখানে দশটি স্টার্টআপ-এর শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্রী।-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top