ঢাকা, ১৯ জুলাই (হি.স.): সংরক্ষণ সংস্কার আন্দোলনকে ঘিরে এখনও অশান্ত রয়েছে বাংলাদেশ। বাড়ছে হতাহতের সংখ্যা, আগুন জ্বলছে রাজধানী ঢাকায়। শুক্রবার ঢাকার সঙ্গে গোটা দেশের মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। সমগ্র দেশে আংশিকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সরকার যে কোনওভাবেই আন্দোলন রুখতে তৎপর। কিন্তু, আন্দোলনকারীরা নিজেদের সিদ্ধান্তে অনড়। মীরপুর ১০ নম্বর রণক্ষেত্রে পরিণত হয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৫টি মোটরবাইকে। রামপুরা-বাড্ডায় পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।এই পরিস্থিতিতে ভারতীয়দের ফের সতর্ক করল নতুন দিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক্স মাধ্যমে জানিয়েছেন, “বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঢাকায় ভারতীয় হাইকমিশনের জারি করা পরামর্শ অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের যে কোনও সহায়তার জন্য হাই কমিশন এবং সহকারী হাই কমিশনগুলি হেল্পলাইন নম্বরগুলিতে উপলব্ধ রয়েছে।”

শান্তি ফিরল না বাংলাদেশে, ভারতীয়দের ফের সতর্ক করল নতুন দিল্লি
Releated Posts
ভারতের শুল্ক সংস্কার বিশ্বজুড়ে ব্যবসার জন্য ‘অসীম সুযোগ’ তৈরি করবে: ফেয়ারফ্যাক্স প্রধান প্রেম ওয়াতসা
ওয়াশিংটন, ৩০ জুন (আইএএনএস): ভারতের চলমান শুল্ক (ট্যারিফ) সংস্কার বিশ্বজুড়ে ব্যবসা ও বিনিয়োগকারীদের জন্য “অসীম সুযোগ” তৈরি করবে…
ট্রাম্প প্রশাসনে ভারত-আমেরিকা সম্পর্কের অন্যতম প্রধান স্থপতি হিসেবে উঠে আসছেন সার্জিও গর
ওয়াশিংটন, ৩০ জুন (আইএএনএস): ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারত-আমেরিকা…
ইতালিতে তীব্র তাপপ্রবাহ, ২২টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি
রোম, ২৯ জুন (আইএএনএস) : ইতালিতে তীব্র তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকায় সোমবার দেশের ২২টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা…
বাংলাদেশে তুরাগ নদীতে আওয়ামী লীগ কর্মীদের দেহ ফেলার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল পুলিশ
ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের আওয়ামী লীগ দাবি করেছে, দলটির ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করে…


















