News Flash

  • Home
  • বিদেশ
  • শান্তি ফিরল না বাংলাদেশে, ভারতীয়দের ফের সতর্ক করল নতুন দিল্লি
Image

শান্তি ফিরল না বাংলাদেশে, ভারতীয়দের ফের সতর্ক করল নতুন দিল্লি

ঢাকা, ১৯ জুলাই (হি.স.): সংরক্ষণ সংস্কার আন্দোলনকে ঘিরে এখনও অশান্ত রয়েছে বাংলাদেশ। বাড়ছে হতাহতের সংখ্যা, আগুন জ্বলছে রাজধানী ঢাকায়। শুক্রবার ঢাকার সঙ্গে গোটা দেশের মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। সমগ্র দেশে আংশিকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সরকার যে কোনওভাবেই আন্দোলন রুখতে তৎপর। কিন্তু, আন্দোলনকারীরা নিজেদের সিদ্ধান্তে অনড়। মীরপুর ১০ নম্বর রণক্ষেত্রে পরিণত হয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৫টি মোটরবাইকে। রামপুরা-বাড্ডায় পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।এই পরিস্থিতিতে ভারতীয়দের ফের সতর্ক করল নতুন দিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক্স মাধ্যমে জানিয়েছেন, “বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঢাকায় ভারতীয় হাইকমিশনের জারি করা পরামর্শ অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের যে কোনও সহায়তার জন্য হাই কমিশন এবং সহকারী হাই কমিশনগুলি হেল্পলাইন নম্বরগুলিতে উপলব্ধ রয়েছে।”

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top