দুর্গাপুর, ১৮ জুলাই (হি.স.): কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকের একটি বেসরকারী কারখানায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মনোজ মাহাতো (২৭)। বাড়ি পুরুলিয়ায়। ঘটনায় জানা গেছে, এদিন সকালে কাঁকসায় বাঁশকোপার একটি বেসরকারী কারখানায় কাজ করার সময় কারখানার ওই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাঁকসায় কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক
Tags:
Releated Posts
সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী
ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…
মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের
মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…
সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির
মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…
মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…


















