News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঁকসায় কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক
Image

কাঁকসায় কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক

দুর্গাপুর, ১৮ জুলাই (হি.স.): কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকের একটি বেসরকারী কারখানায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মনোজ মাহাতো (২৭)। বাড়ি পুরুলিয়ায়। ঘটনায় জানা গেছে, এদিন সকালে কাঁকসায় বাঁশকোপার একটি বেসরকারী কারখানায় কাজ করার সময় কারখানার ওই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top