News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিকশিত ভারত গড়তে উন্নত মানসিকতা প্রয়োজন : রাষ্ট্রপতি
Image

বিকশিত ভারত গড়তে উন্নত মানসিকতা প্রয়োজন : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): বিকশিত ভারত গড়তে উন্নত মানসিকতা প্রয়োজন। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, এই উন্নত প্রযুক্তির যুগে মানুষ যখন যথাসময়ে দেশ ও বিশ্বের তথ্য পাচ্ছে, তখন আধিকারিকদের চ্যালেঞ্জ আরও বেড়েছে।

সোমবার ২০২২ ব্যাচের আইএএস অফিসারদের একটি দল, বর্তমানে যাঁরা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরে সহকারী সচিব হিসেবে কর্মরত তাঁরা রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত করেছেন। আইএএস অফিসারদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেছেন, ভারতীয় প্রশাসনিক পরিষেবা আমাদের দেশে একটি স্বপ্নের পেশা হিসাবে বিবেচিত হয়। তিনি বলেছেন, লক্ষ লক্ষ উচ্চাভিলাষীর স্বপ্ন আইএএস অফিসার হওয়ার। তাঁদের মধ্যে অনেকেই এই সেবায় নির্বাচনের জন্য খুব পরিশ্রম করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বড় লক্ষ্য অর্জনের জন্য, অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী উন্নয়ন এবং প্রতিটি বিভাগের আর্থ-সামাজিক ক্ষমতায়নের জন্য, প্রশাসনের কর্মসংস্কৃতি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত। রাষ্ট্রপতি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কর্মকর্তাদের শুধু প্রশাসক নয়, ব্যবস্থাপকের ভূমিকাও পালন করতে হবে। তাঁদের সাফল্য নির্ভর করবে কিভাবে তারা সবাইকে একত্রিত করে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং কার্যকর প্রশাসন প্রদান করতে পারবে। রাষ্ট্রপতি বলেন, একজন প্রশাসকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের আস্থা অর্জন করা এবং তা বজায় রাখা।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top