News Flash

  • Home
  • খেলা
  • অনিমেষের হ্যাটট্রিক, ইকফাই জয়ী সরোজে হেরে সবুজকে হারালো
Image

অনিমেষের হ্যাটট্রিক, ইকফাই জয়ী সরোজে হেরে সবুজকে হারালো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনিমেষ দেববর্মার হ্যাটট্রিক। দুর্দান্ত জয় ইকফাই ফুটবল ক্লাবের। উদ্বোধনী ম্যাচে পরাজয়ের বিষয়টা মন থেকে ঝেড়ে ফেলে ইকফাই ফুটবল ক্লাবের ছেলেরা শনিবারে দুর্দান্ত খেলেছে। প্রথম ম্যাচে সরোজের কাছে হেরে দ্বিতীয় ম্যাচে সবুজকে হারালো। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সি ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের পঞ্চম ম্যাচে শনিবার ৮ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। গোলের সূচনা একুশ মিনিটের মাথায় কাঁচাঙ  জমাতিয়ার সৌজন্যে। ১০ মিনিট বাদে রাকেশ জমাতিয়ার গোল এবং ৪৩ মিনিটের মাথায় সাচলাং জমাতিয়ার গোল দলকে প্রথমার্ধে ৩-০ গোলে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধেও ইকফাই ফুটবল ক্লাবের ছেলেরা প্রাধান্য বজায় রেখে খেলে একে একে আরও পাঁচটি গোল করে। ৬৩, ৮৮ ও ৮৯ মিনিটের মাথায় তিনটি গোল করে অনিমেষ দেববর্মা দুর্দান্ত হ্যাটট্রিক পায়। পক্ষান্তরে সবুজ সংঘের ছেলেরা সামনে পেছনে অনেকটাই ছন্নছাড়া খেলে ক্রমিক গোল হজম করতে বাধ্য হয়। খেলার ৭৯ মিনিটে বিলাশ দেববর্মা এবং একেবারে অন্তিম সময়ে থাকচাঙ জমাতিয়ার গোল দলের পক্ষে ৮-০ তে চূড়ান্ত জয় এনে দেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, লিটন সাহা, চিরঞ্জিত দেববর্মা ও পল্লব চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে, সরোজ সংঘ ও কদমতলী যুব সংস্থা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top