News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শনিবার থেকে শক্তিপীঠ কামাখ্যাধামে শুরু অম্বুবাচি মেলা, বন্ধ মন্দিরের মূল ফটক, খুলবে ২৬ জুন
Image

শনিবার থেকে শক্তিপীঠ কামাখ্যাধামে শুরু অম্বুবাচি মেলা, বন্ধ মন্দিরের মূল ফটক, খুলবে ২৬ জুন

গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : অসমের রাজধানী গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামে শুরু হয়ে গেছে অম্বুবাচি মেলা। অম্বুবাচি উপলক্ষ্যে কামাখ্যা ধামে ইতিমধ্যেই ভক্তদের আগমন ঘটেছে। গিজ-গিজ করছে সাধু-সন্ন্যাসীদের ভিড়। এই উৎসব উপলক্ষ্যে দেশ-বিদেশের অসংখ্যা ভক্ত-পর্যটকও কামাখ্যা দর্শন করতে এসে গেছেন।

আজ ২২ জুন সকালে দেবী কামাখ্যা রজঃস্বলা হয়েছেন। নিবৃত্তি হবে ২৫ জুন রাতে। কামাখ্যা ধামের প্রধান দলৈ জানান, মৃগশিরা নক্ষত্রের শেষ পাদ এবং আর্দ্রা নক্ষত্রের শুরুতে আজ (২২ জুন, ৭ আষাঢ়) শনিবার সকাল ৮-টা ৩৫ মিনিট ১৪ সেকেন্ডে অম্বুবাচির প্ৰবৃত্তি হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২৫ জুন পৰ্যন্ত চারদিন মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ সময় পূজা-পার্বণ সমস্ত কিছু বন্ধ থাকে।

তিনি জানান, ফের ২৫ জুন (১০ আষাঢ়) মঙ্গলবার রাত ৮-টা ৫৯ মিনিট ২৩ সেকেন্ডে অম্বুবাচির নিবৃত্তি হবে। পরের দিন ভোরের দিকে নিত্যপূজা শেষ করে মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে অম্বুবাচির সময় দেবী কামাখ্যা মন্দিরে এসে জপতপ করে সাধনা সিদ্ধির জন্য দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সন্ন্যাসী, সাধুসন্ত, নাগাসাধু, মহাপুরুষরা এসে ভিড় জমিয়েছেন। তাঁরা দেবীর প্রবৃত্তির আগে গতকাল রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্দিরে প্রবেশ করে পূজা-অর্চনা করেছেন।

আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশ-বিদেশ থেকে আগত সাধুসন্তরা বিধি অনুযায়ী সাধনায় মগ্ন থাকবেন। সময় সময় তাঁরা মন্দির প্রদক্ষিণও করবেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top