News Flash

Image

হাটশিঙিমারি জেলা হাসপাতালে সদ্যজাত সন্তান বদলের অভিযোগ

হাটশিঙিমারি (অসম), ১১ জুন (হি.স.) : দক্ষিণ শালমারা-হাটশিঙিমারি জেলা সদরে অবস্থিত হাটশিঙিমারি জেলা হাসপাতালে সদ্যজাত এক শিশুসন্তান বদল করার গুরুতর অভিযোগ তুলেছেন খোদ প্রসূতি।

উত্থাপিত অভিযোগকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে জেলা হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগ, জনৈক শিলপিনা বেগম নামের প্ৰসূতি সোমবার সকালের দিকে হাটশিঙিমারি জেলা হাসপাতালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। সন্তান প্রসবের পর প্ৰসূতি শিলপনা বেগমের কোলে পুত্রসন্তানের বদল একটি কন্যাসন্তান তুলে দেওয়া হয়েছে।
একই অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের অন্য এক প্ৰসূতি। তিনি বলেন, শিলপিনা বেগম পুত্রসন্তান জন্ম দিয়েছিলেন, কিন্তু একজন নার্স তার কোলে একটি কন্যা সন্তান এনে দিয়েছেন।

এদিকে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. সামসুল হক জানিয়েছেন, গতকাল সকালের দিকে এই হাসপাতালে মোট তিন প্ৰসূতির গৰ্ভপাতের পাশাপাশি দুই প্ৰসূতি পুত্রসন্তান এবং এজন কন্যাসন্তান জন্ম দিয়েছেন। ডা. সামসুল হক জানান, নবজাতক কন্যাসন্তানটি শিলপিনা বেগমেরই। কন্যাসন্তানের জন্মদাত্রী শিলপিনা যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

অন্যদিকে স্থানীয়দের কাছে জানা গেছে, হাটশিঙিমারি জেলা হাসপাতালে নবজাতক বদলের ঘটনা আগেও সংগঠিত হয়েছে। তাই এবার শিলপিনা বেগম যে অভিযোগ তুলেছেন তা অমূলক না-ও হতে পারে। কেননা, এই হাসপাতালের নবজাতক শিশুসন্তান বিক্ৰির অভিযোগে ইতিমধ্যে দুই নার্সকে জেলে যেতে হয়েছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top