News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় সিনিয়র মহিলা ক্রিকেটে বড়পাথরি স্কুল সেরা
Image

বিলোনিয়ায় সিনিয়র মহিলা ক্রিকেটে বড়পাথরি স্কুল সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।প্রত্যাশিতভাবেই বিলোনিয়াতে চলতি সিনিয়র মহিলা ক্রিকেট টুর্ণামেন্টের শিরোপা দখল করলো বড়পাথরি স্কুল। বিদ্যাপীঠ মাঠে সোমবার ফাইনালের রিজার্ভ ডে-র খেলা অনুষ্ঠিত হয়। এতে সোনাপুর স্কুলকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো বড়পাথরি স্কুল। প্রথমে ব্যাট করে সোনাপুর স্কুল ৫ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৩৭ রান। বৃষ্টির জন্য ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে দেয় আয়োজকরা। জয়ের জন্য বড়পাথরি স্কুলের সামনে টার্গেট দাঁড়ায় ৩৮ রানের। যাকে তাড়া করতে নেমে দল ৩.৫ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে পলি রানী মল্লিক নট আউট  ১২, সুমি চক্রবর্তী ৮, পম্পা দাস ৫,সায়ন্তিকা দাস ৪ রানে অক্ষত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হলেন। ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন এসডিপিও অভিজিৎ দাস, নিখিল চন্দ্র গোপ ও বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক পার্থ চৌধুরী প্রমুখ। ম্যাচ শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন। ট্রফি পেয়ে খুবই খুশি হলেন বড়পাথরি স্কুলের মেয়েরা। এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top