News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রধানমন্ত্রীর ছ‌বি‌তে লা‌থি, পুলিশ ও বিজেপি কার্যকর্তাকে মার‌ধর, জেল হাজতে পাথারকান্দির প্রাক্তন জেলা প‌রিষদ সদস্য রাজু
Image

প্রধানমন্ত্রীর ছ‌বি‌তে লা‌থি, পুলিশ ও বিজেপি কার্যকর্তাকে মার‌ধর, জেল হাজতে পাথারকান্দির প্রাক্তন জেলা প‌রিষদ সদস্য রাজু

পাথারকান্দি (অসম), ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছ‌বি‌তে লা‌থি এবং পুলিশ কৰ্মী ও বিজেপি কার্যকর্তাকে মার‌ধরেরে অভিযোগে পাথারকা‌ন্দির প্রাক্তন জেলা প‌রিষদ সদস্য রাজু রাজকুমার‌কে আজ সোমবার জেল হাজতে পাঠিয়েছেন করিমগঞ্জের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

র‌বিবার পাথারকা‌ন্দি‌তে ছিল বি‌জে‌পির বিজয়ী প্রার্থী কৃপানাথ মালার বিজয় মি‌ছিল। বিজয় মিছিলকে কেন্দ্র করে এদিন দুপু‌রে স্থানীয় রবীন্দ্র ভব‌নে চল‌ছিল আ‌য়োজ‌নের ব্যস্ততা। রবীন্দ্র ভব‌নের বাইরে সাউন্ড সি‌স্টে‌মের গা‌ড়ির পা‌শে আচমকা এসে হাজির হন পাথারকা‌ন্দির প্রাক্তন জেলা প‌রিষদ সদস্য রাজু রাজকুমার‌। তিনি এসে নাকি বিনাপ্ররোচনায় প্রথ‌মে আব্দুল র‌হিম না‌মের যুব মোর্চার এক কার্যকর্তার সা‌থে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েন। ঝগড়া একসময় হাতাহা‌তি পর্যন্ত গড়ায়।

এতক্ষণ মোটামুটি ঠিক ছিল। কিন্তু এক সম‌য় উত্তেজিত রাজু গা‌ড়ি‌তে সাঁটা প্রধানমন্ত্রীর কাটআউটে লা‌থি মে‌রে বসেন। ঘটনার পর বি‌জে‌পির যুবমোর্চার কার্যকর্তারা রাজুর দিকে তে‌ড়ে যান। তখন বেগ‌তিক দে‌খে পা‌লি‌য়ে গা ঢাকা দেন রাজু রাজকুমার।

এর পর ঘটনার পরিপ্রেক্ষিতে পাথারকান্দি থানায় রাজু রাজকুমারের বিরুদ্ধে এফআইআর দা‌য়ের ক‌রেন পাথারকা‌ন্দি বি‌জে‌পির ব্লক মণ্ডল সভাপ‌তি শ‌শীবাবু সিনহা।

এফআইআর-এর ভিত্তিতে পুলিশ এক মামলা রুজু করে এদিন বিকালের দিকে গোপন এক স্থান থে‌কে রাজুকে গ্রেফতার ক‌রে। তবে পু‌লি‌শ যখন তাকে ধরতে যায়, তখন রাজু নাকি পু‌লি‌শের এএসআই জনৈক ফ‌রিজ উদ্দিন লস্ক‌রের সা‌থে ধস্তাধস্তি ও অশালীন আচরণ ক‌রেছেন।

এ ঘটনায় থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন পু‌লিশের এএসআই ফ‌রিজ উদ্দিন লস্ক‌র এবং বি‌জে‌পির যুবমোর্চার কার্যকর্তা আব্দুল র‌হিমও। মোট তিন‌টি অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা রুজু করা হয় অভিযুক্ত রাজু‌র বিরুদ্ধে। ‌

রাতভর থানায় আট‌কে রে‌খে আজ সোমবার দুপু‌রে পু‌লি‌শের তদন্তকা‌রী অফিসার বিশাল ছেত্রী রাজু‌ রাজকুমারকে করিমগঞ্জে মুখ্য বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করে। শুনানি শেষে আদাল‌তের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের নি‌র্দেশে রাজুকে পাঠানো হয় জেল হাজ‌তে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top