News Flash

  • Home
  • দিনের খবর
  • রিয়েসি সন্ত্রাসী হামলায় ব্যথিত মনোজ সিনহা, আর্থিক সহায়তা ঘোষণা উপ-রাজ্যপালের
Image

রিয়েসি সন্ত্রাসী হামলায় ব্যথিত মনোজ সিনহা, আর্থিক সহায়তা ঘোষণা উপ-রাজ্যপালের

জম্মু, ১০ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসিতে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। পাশাপাশি পুণ্যার্থীদের মৃত্যুতে ব্যথিত তিনি। সোমবার জম্মুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের সঙ্গে দেখা করেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। সামগ্রিক পরিস্থিতির কথা তাঁদের মুখ থেকে শোনেন তিনি।

উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “বাসের চালকের ওপর সন্ত্রাসীরা হামলা চালালে বাসটি খাদে পড়ে যায়। ৯ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩৭ জন আহত হয়েছেন। গতকাল উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশ, সিআরপিএফ ও সেনা অভিযান শুরু করেছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আহতদের বাঁচানোই আমাদের অগ্রাধিকার। আমরা মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Releated Posts

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top