News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কনভয়ে হামলাকে ‘খুবই দুর্ভাগ্যজনক, কাপুরুষোচিত’ বলে তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী বীরেনের, কড়া পদক্ষেপের ঘোষণা
Image

কনভয়ে হামলাকে ‘খুবই দুর্ভাগ্যজনক, কাপুরুষোচিত’ বলে তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী বীরেনের, কড়া পদক্ষেপের ঘোষণা

ইমফল, ১০ জুন (হি.স.) : অ্যাডভান্স সিকিউরিটি কনভয়ে হামলার ঘটনাকে ‘খুবই দুর্ভাগ্যজনক, কাপুরুষোচিত’ বলে তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ দিল্লি থেকে ফিরেই দৃঢ়তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা, হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, হাত গুটিয়ে বসে থাকবে না সরকার।

মণিপুরের জিরিবাম জেলায় বিভিন্ন গ্রামে ক্রমবর্ধিত হিংসাজর্জর এলাকার পরিস্থিতির খোঁজখবর নিতে আগামীকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী বীরেন সিঙের সংশ্লিষ্ট জেলায় যাওয়ার সূচি নির্ধারিত ছিল। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাজনিত বিষয় খতিয়ে দেখতে আজ সোমবার ইমফল থেকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কনভয় যাচ্ছিল।

কিন্তু জিরিবাম রোডের কোটলেনের কাছে টি লাইজাং-এর কাছে সন্দেহভাজন কুকি সশস্ত্র জঙ্গিরা অতর্কিত হামলা চালায় অ্যাডভান্স সিকিউরিটি কনভয়ের ওপর। এতে একজন নিরাপত্তা কর্মী জখম হয়েছেন। তাঁকে ইমফলে অবস্থিত ‘শিজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এ এনে ভরতি করা হয়েছে।

আজ দিল্লি থেকে ইমফল পৌঁছেই মুখ্যমন্ত্রী জঙ্গি হামলায় আহত নিরাপত্তা কর্মীর খোঁজ নিতে শিজা হাসপাতালে যান। সেখানে উপস্থিত সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিং ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক, কাপুরুষোচিত ও অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এ ঘটনার কঠোর নিন্দা করছি। রাজ্যবাসী এবং নিরাপত্তা বাহিনীর ওপর যে সব হামলা হচ্ছে, সেগুলি কেবল আমার নেতৃত্বের ওপর নয়, বরং মণিপুরের জনগণের ওপর সরাসরি হামলার নামান্তর। তাই রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না, কিছু একটা করতে হবে।’

তিনি বলেন, হিংসা ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে সংশ্লিষ্টদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। বলেন, ‘জরুরি ভিত্তিতে আমার সমস্ত সহকর্মীদের সাথে কথা বলব। একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, একটি কৌশলী প্রক্রিয়া তৈরি করতে তাঁর মন্ত্রিসভার সাথে বৈঠক করবেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top