News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে ফের হিংসা, এক ব্যক্তিকে খুনের ঘটনায় উত্তেজনা জিরিবামে, প্রায় দুশতাধিক নাগরিককে ত্রাণ শিবিরে স্থানান্তর
Image

মণিপুরে ফের হিংসা, এক ব্যক্তিকে খুনের ঘটনায় উত্তেজনা জিরিবামে, প্রায় দুশতাধিক নাগরিককে ত্রাণ শিবিরে স্থানান্তর

ইমফল, ৮ জুন (হি.স.) : মণিপুরে ফের হিংসা। জিরিবামের মংবুংখুল গ্রামের ৫৯ বছর বয়সি জনৈক সইবাম শরৎকুমার সিং নামের ব্যক্তির সশস্ত্র জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জিরিবাম জেলা সদরে জিরি স্পোর্টস কমপ্লেক্সের ত্রাণ শিবিরে লামতাই খুনউ, দিবং খুনউ, নুনখাল, বেগরা এবং মংবুংখুল গ্রামের ২০০ জনের বেশি মেইতেই জনগোষ্ঠীয় পুরুষ-মহিলা সহ শিশুদের স্থানান্তর করা হয়েছে। এদিকে ত্রাণ শিবিরের আশ্রিতদের ঘরবাড়ি সন্দেহভাজন জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে।

আজ শনিবার সরকারিভাবে এ খবর জানিয়ে বলা হয়েছে, জিরিবাম শহর থেকে ৩০ কিলোমিটারের বেশি দূরবর্তী ওই গ্রামগুলিতে রাজ্য পুলিশ কমান্ডো সহ আরও নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে।

রাজ্য পুলিশের জনৈক উচ্চপদস্থ আধিকারিক জানান, জাতিগত হিংসাজর্জর মণিপুরের জিরিবাম জেলার অন্তর্গত মংবুংখুল গ্রামের মেইতেই জনগোষ্ঠীয় ৫৯ বছর বয়সি জনৈক সইবাম শরৎকুমার সিং নামের ব্যক্তি বৃহস্পিতবার বিকালে তাঁর খামারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরেরদিন গতকাল শুক্রবার সকালে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ার পর উত্তেজনার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, শরৎকুমার সিংকে নৃশংসভাবে খুন করেছে সন্দেহভাজন জঙ্গি দল।

পুলিশ আধিকারিক জানান, ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রতিশোধ নিতে একটি পরিত্যক্ত প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছেন। কেবল তা-ই নয়, নির্বাচনের আগে যে সব লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র পুলিশ নিয়েছিল, সেগুলি ফিরিয়ে দিতে স্থানীয়রা জিরিবাম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

অফিসার জানান, মেইতেই, নাগা, কুকি, মুসলিম এবং অ-মণিপুরিদের সমন্বয়ে একটি বৈচিত্র্যময় জেলা জিরিবাম। সেখানে আচমকা এভাবে হিংসা ছড়ানোর ঘটনা উদ্বেগের বিষয়।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top