News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস ও ইন্ডি জোট দেশবাসীর আস্থা ও জাতীয় স্বার্থের কথা চিন্তা করে না : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস ও ইন্ডি জোট দেশবাসীর আস্থা ও জাতীয় স্বার্থের কথা চিন্তা করে না : প্রধানমন্ত্রী

খারগোনে, ৭ মে (হি.স.): কংগ্রেস ও ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, কংগ্রেস ও ইন্ডি জোট দেশবাসীর আস্থা ও জাতীয় স্বার্থের কথা চিন্তা করে না। মঙ্গলবার মধ্যপ্রদেশের খারগোনের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেসের মধ্যে দেশবিরোধী কথা বলার প্রতিযোগিতা চলছে।” প্রধানমন্ত্রীর কথায়, “ভোটের প্রতিটি দফার পর পাকিস্তানের প্রতি কংগ্রেসের ভালোবাসা চরমে পৌঁছেছে। একজন প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের সেনাবাহিনী সন্ত্রাসী হামলা চালায়, পাকিস্তান নির্দোষ। আরেক বড় কংগ্রেস নেতার নির্লজ্জতা দেখুন, যিনি বলেছেন মুম্বই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের কোনও হাত নেই। আরেক কংগ্রেস মিত্র নেতা ভারতকে হুমকি দিয়েছে, বলেছে পাকিস্তান চুড়ি পরে না।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি কংগ্রেসের শেহ্জাদাকে প্রশ্ন করছি, আপনাদের সহকর্মীরা যারা এই ধরনের কথা বলছেন তাদের উদ্দেশ্য কী? পাকিস্তানের প্রতি এত ভালোবাসা আর সেনাবাহিনীর প্রতি এত ঘৃণা কেন?” জনসভায় উপস্থিত মানুষের কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানান, কংগ্রেসের থেকে সাবধান থাকার জন্য।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top