News Flash

Image

তিন বাংলাদেশী নাগরিক ধৃত

আগরতলা, ৩০ এপ্রিল : অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশী জেরায় তাঁরা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছে, জানিয়েছেন ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার ।

এই বিষয়ে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানিয়েছেন, পুলিশের টহলদারির সময়ে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে তাদের কথায় অসংলগ্নতা দেখা যায়। তারা কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে জোড় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। পরবর্তীতে তারা পুলিশের কাছে স্বীকার করে তারা বাংলাদেশি। কিছুদিন পূর্বে তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে ধৃতদের আদালতে প্রেরণ করেছে।

ধৃতরা হল মঞ্জু আলি (৩১), রাশেল আহমেদ (১৮) ও মোহাম্মদ ফাহিম (১৮)। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top