News Flash

  • Home
  • দেশ
  • দেশ থেকে সন্ত্রাস ও নকশালবাদের অবসান ঘটিয়েছেন মোদীজি : অমিত শাহ
Image

দেশ থেকে সন্ত্রাস ও নকশালবাদের অবসান ঘটিয়েছেন মোদীজি : অমিত শাহ

গুনা, ২৬ এপ্রিল (হি.স.): নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার মধ্যপ্রদেশের গুনার একটি নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, দেশ থেকে সন্ত্রাস ও নকশালবাদের অবসান ঘটিয়েছেন মোদীজি। মধ্যপ্রদেশকে নকশালবাদমুক্ত করার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ এদিন আরও বলেছেন, “কংগ্রেসের ইস্তেহার মনোযোগ সহকারে পড়ুন। তাঁরা বলেছে, তাঁরা পার্সোনাল আইন পুনরায় কার্যকর করব। তাঁরা (কংগ্রেস) মুসলিম ব্যক্তিগত আইন আনতে চায়। আপনারা বলুন, এই দেশ কি শরিয়তের ভিত্তিতে চলতে পারে? রাহুল বাবা তোষণের জন্য যা করতে হয় তাই করুন। কিন্তু যতদিন বিজেপি থাকবে ততদিন আমরা পার্সোনাল আইন চালু করতে দেব না।” অমিত শাহ বলেছেন, “এই দেশ ইউসিসি (অভিন্ন দেওয়ানি বিধি) দ্বারা পরিচালিত হবে, এটি আমাদের সংবিধানের চেতনা। আমরা উত্তরাখণ্ডে ইউসিসি নিয়ে এসেছি এবং নরেন্দ্র মোদীজি গ্যারান্টি দিয়েছেন আমরা সারা দেশে ইউসিসি প্রয়োগ করব।”

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top