গুনা, ২৬ এপ্রিল (হি.স.): নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার মধ্যপ্রদেশের গুনার একটি নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, দেশ থেকে সন্ত্রাস ও নকশালবাদের অবসান ঘটিয়েছেন মোদীজি। মধ্যপ্রদেশকে নকশালবাদমুক্ত করার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ এদিন আরও বলেছেন, “কংগ্রেসের ইস্তেহার মনোযোগ সহকারে পড়ুন। তাঁরা বলেছে, তাঁরা পার্সোনাল আইন পুনরায় কার্যকর করব। তাঁরা (কংগ্রেস) মুসলিম ব্যক্তিগত আইন আনতে চায়। আপনারা বলুন, এই দেশ কি শরিয়তের ভিত্তিতে চলতে পারে? রাহুল বাবা তোষণের জন্য যা করতে হয় তাই করুন। কিন্তু যতদিন বিজেপি থাকবে ততদিন আমরা পার্সোনাল আইন চালু করতে দেব না।” অমিত শাহ বলেছেন, “এই দেশ ইউসিসি (অভিন্ন দেওয়ানি বিধি) দ্বারা পরিচালিত হবে, এটি আমাদের সংবিধানের চেতনা। আমরা উত্তরাখণ্ডে ইউসিসি নিয়ে এসেছি এবং নরেন্দ্র মোদীজি গ্যারান্টি দিয়েছেন আমরা সারা দেশে ইউসিসি প্রয়োগ করব।”

দেশ থেকে সন্ত্রাস ও নকশালবাদের অবসান ঘটিয়েছেন মোদীজি : অমিত শাহ
Tags:
Releated Posts
মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…
গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ
ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…
বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের
বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…
ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক
রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

















