News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ৭০তম স্বাধীনতা দিবসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

দেশের ৭০তম স্বাধীনতা দিবসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.) : দেশের ৭০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি স্পষ্ট ভাষায় পাকিস্তানকেই সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্যে দায়ী করেছেন| রবিবার

রবিবার লালকেল্লা থেকে  দেশের ৭০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
রবিবার লালকেল্লা থেকে দেশের ৭০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

লালকেল্লা থেকে দেশের ৭০তম স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি সাফ জানিয়েছেন, কোনও অবস্থাতেই ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করা হবে না| সন্ত্রাসবাদ ইসু্যতে পাকিস্তানকে একহাত নিয়ে বলেন, সন্ত্রাসবাদের কাছে ভারত কখনও মাথা নত করবে না| ভারতের মতো দেশে হিংসার কোনও জায়গা নেই বলেও প্রধানমন্ত্রী মোদী বলেন|
তবে তিনি আজ বালুচিস্তান, গিলগিট ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের কথা উল্লেখ করে বলেন, তাঁরা গত কয়েকদিন ধরে তাঁকে যেভাবে ধন্যবাদ জানিয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ| তিনি এও বলেছেন, সারা দুনিয়া দেখছে কীভাবে এই সমস্ত অঞ্চলের মানুষদের প্রতি নিষ্ঠুরতা চালাচ্ছে পাকিস্তান| অবিলম্বে পাকিস্তানকে এর জবাব দিতে হবে|
এদিন তঁার ভাষণে পাকিস্তানের কড়া ভাষায় নিন্দা করে বলেন, ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে, তা নিন্দনীয়| অথচ ভারত কিন্তু পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছিল|
এছাড়াও স্বাধীনতা দিবসের বক্তৃতায় তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর সরকারের লক্ষ্য এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার| দুর্নীতি মোকাবিলায়ও তাঁর সরকার বদ্ধপরিকর বলে দাবি করেন প্রধানমন্ত্রী মোদী| স্বচ্ছতাই কেন্দ্রের মূল মন্ত্র| তিনি বলেন, দলিত, আদিবাসী সবাই আমরা এক পরিবারের, আমাদের পরিবারের নাম ভারত| প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে বলে ভাষণে জানান তিনি| আগের সরকারের বিরুদ্ধে তোপ দেগে মোদীর দাবি, যেকোনও দায়িত্বশীল সরকারই দেশে বদল আনতে পারে| আগে সরকারের বিরুদ্ধে শুধুই অভিযোগ উঠত| এখন মানুষ অনেক খুশি, আশাবাদী| আগামী ২০২২-র মধ্যে দেশের চাষিদের আয় দ্বিগুন করার লক্ষ্য রয়েছে সরকারের বলেও জানান মোদী|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top