News Flash

Image

হাইলাকান্দিতে এগজিট পোল সম্প্রচারে নিষেধাজ্ঞা

হাইলাকান্দি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এগজিট পোল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে বেশ কিছু নীতি–নির্দেশিকা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন।

ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ১ জুন সন্ধ্যা সাড়ে ৬–টা পর্যন্ত কোনও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সহ ফেসবুক, সামাজিক মাধ্যম ইত্যাদি প্রচার মাধ্যমে এগজিট পোল প্রচার করতে পারবে না। তাছাড়া আরপি অ্যাক্ট, ১৯৫১ সালের ১২৬ (১) (বি) ধারা অনুসারে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার আগের ৪৮ ঘণ্টা অপিনিয়ন পোল অর্থাৎ নির্বাচনী সমীক্ষা সহ কোনও ধরনের নির্বাচন সংক্রান্ত খবর প্রিন্ট কিংবা বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ করা যাবে না।

হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এগজিট পোল প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশ মেনে চলতে জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, ফেসবুক ইউজার, ফেসবুক পেইজ, স্বত্বাধিকারী, হোয়াটসঅ্যাপ, মিডিয়া হাউস সহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে ।

Releated Posts

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top