News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রথম দুই দফার ৬টি কেন্দ্রের স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন
Image

প্রথম দুই দফার ৬টি কেন্দ্রের স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : আগামী ১৯ এপ্রিল রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন ২৬ এপ্রিল। এই দুই দফায় নির্বাচন হবে মূলত উত্তরবঙ্গের ৬টি কেন্দ্রে। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর থেকে উত্তরবঙ্গের ছ’টি আসনে স্পর্শকাতর বুথের ওই তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দুই দফায় উত্তরবঙ্গের ছয়টি কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা মোট ১৮৬২টি। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে কোচবিহারের ২০৪৩টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্য ১৯৬টি, আলিপুরদুয়ার (এসটি) লোকসভার ১৮৬৭টির মধ্যে ১৫৯টি এবং জলপাইগুড়ির ১৯০৪টি নির্বাচনকেন্দ্রের মধ্যে ৩৯১টি ‘স্পর্শকাতর’।

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে, দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে। দার্জিলিংয়ের ১৯৯৯টি বুথের মধ্যে ৪০০টি, রায়গঞ্জের ১৭৩০টির মধ্যে ৪০৮টি এবং বালুরঘাটের ১৫৬৯টির মধ্যে ৩০৮টিকে ‘স্পর্শকাতর’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দু’দফায় বিধানসভা ওয়াড়ি স্পর্শকাতর বুথের তথ্যও দেওয়া হয়েছে কমিশনের তরফে।

Releated Posts

ভারত-স্লোভাকিয়া সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত, নতুন গতি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা: বিদেশ মন্ত্রক

ব্রাতিস্লাভা, ১৬ জুন (আইএএনএস): ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর মর্যাদায় উন্নীত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 16, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top