News Flash

  • Home
  • দেশ
  • রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রা বিজেপি প্রার্থীদের
Image

রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রা বিজেপি প্রার্থীদের

রামপুরহাট, ১৭ এপ্রিল (হি. স.) : বীরভূমের রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রা করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর ও বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা। বুধবার সকালে রামপুরহাটে পাঁচমাথা মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং রামপুরহাট শহর পরিক্রমা করে দেবাশিস ধর ও ধ্রুব সাহা-সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। এই শোভাযাত্রা যখন পাঁচমাথা মোড় থেকে বের হয় তখন মঞ্চের ওপর উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

প্রথমে বিজেপির প্রার্থী দেবাশিস ধরকে রামনবমীর শোভাযাত্রায় যেতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। প্রশাসনের বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন দেবাশিস। দেবাশিস ধর প্রথমে বীরভূমের নলহাটিতে রামনবমীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। সেখান থেকে বেরিয়ে তিনি মুরারইয়ের রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য যান। কিন্তু মুরারইয়ে ঢোকার আগে ভাদীশ্বর বাস স্ট্যান্ডের কাছে বিজেপি প্রার্থীকে আটকানো হয়।

বিজেপি প্রার্থী দেবাশিস ধরের অভিযোগ, মুরারই থানার ওসি সাকিব সাহাব ও মুরারই -১ বিডিও বীরেন্দ্র অধিকারী তাঁকে রাস্তায় আটকে দেন। এরপরই তাঁর সঙ্গে থাকা বিজেপির কর্মী ও সমর্থকরা সেখানে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন। বিষয়টি জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন। পরে অবশ্য তিনি রামনবমীর মিছিলে অংশ নেন।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top