News Flash

  • Home
  • প্রধান খবর
  • যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপিকে কড়া আক্রমণ রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের
Image

যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপিকে কড়া আক্রমণ রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের

গাজিয়াবাদ, ১৭ এপ্রিল (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বুধবার যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন। দুজনেই এদিন সকালে গাজিয়াবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। রাহুল বলেন, সমাজের উন্নয়নের জন্য জণগননা প্রয়োজন। লোকসভা নির্বাচন আদর্শের নির্বাচন। জোট সংবিধান ও গণতন্ত্র রক্ষা করছে। লোকসভা নির্বাচনে আমাদের প্রধান বিষয়বস্তু হল বেকারত্ব, মুদ্রাস্ফীতি। কংগ্রেস নেতা এদিন আরও বলেন, আজ সব টাকা ২০-২৫ জনের কাছে রয়েছে। একারণে সমাজে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য মূল্য দাবি করছে, কিন্তু মোদী সরকার শুনছে না। নির্বাচনে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আইএনডিআই জোট সরকার গঠন করবে। জোট সরকার দরিদ্র মহিলাদের জন্য ১ লক্ষ টাকা এবং বেকারদের সর্বাধিক কর্মসংস্থান দেবে।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, জোট গাজিয়াবাদ থেকে গাজিপুর পর্যন্ত জিতবে। তিনি বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করে তিনি বলেন, এখন লুট এবং মিথ্যা প্রচার করা এনডিএ জোটের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। ভোটকে বিঘ্নিত হতে না দেওয়ার জন্য তিনি কর্মীদের সতর্ক করেন। যেকোনও মূল্যে বুথ পাহারা দেওয়ার কথাও বলেন অখিলেশ। উভয় নেতাই গাজিয়াবাদ থেকে ডলি শর্মা, বাগপত থেকে অমরপাল শর্মা, গৌতম বুদ্ধ নগর থেকে ড. মহেন্দ্র নাগর এবং বুলন্দশহর থেকে বাল্মিকিকে ভোট দেওয়ার আবেদন করেন৷

Releated Posts

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

বুদগামের আরঅ্যান্ডবি বিভাগের অনুমোদনহীন সরঞ্জাম কেনাকাটায় নতুন তদন্তের নির্দেশ জম্মু-কাশ্মীর সরকারের

শ্রীনগর, ৩১ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার পাবলিক ওয়ার্কস (রোডস অ্যান্ড বিল্ডিংস বা আরঅ্যান্ডবি) বিভাগের অনুমোদনহীন…

ByByNews Desk Jul 31, 2026

গুরুত্বপূর্ণ বিল পাসে বাধা না দেওয়ার আর্জি বিরোধীদের প্রতি রিজিজুর, প্রশ্নফাঁস-বিরোধী আইনকে স্বাগত

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও পাসের কথা উল্লেখ করে বিরোধী দলগুলিকে আইন…

ByByNews Desk Jul 31, 2026

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top