News Flash

  • Home
  • খেলা
  • নিয়ম রক্ষার ম্যাচে চাম্পামুড়াকে হারিয়ে লালবাহাদুর ব্যায়ামাগার জয়ী
Image

নিয়ম রক্ষার ম্যাচে চাম্পামুড়াকে হারিয়ে লালবাহাদুর ব্যায়ামাগার জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিয়ম রক্ষার ম্যাচে লাল বাহাদুর ব্যয়ামাগার জয়ী হয়েছে। হারিয়েছে চাম্পামুড়া কোচিং সেন্টার কে। চার উইকেটের ব্যবধানে। খেলা ছিল টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। গ্রুপ লীগ পর্যায়ের খেলায় বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে সকালে টস জিতে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ৪০.৩ ওভার খেলে ১১৩ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অধিনায়ক গিয়া মন্ডলের ২০ রান ও উইকেট রক্ষক দীপিকা দেবের ২০ রান উল্লেখ করার মতো। লাল বাহাদুর ব্যয়ামাগারের মমিতা নোয়াতিয়া ২৪ রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও উপায়। এছাড়া রিফু দেববর্মা ও নিশিকা দেববর্মা দুটি করে এবং এলিজা দেববর্মা ও রেবিকা নোয়াতিয়া একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে লাল বাহাদুর ব্যয়ামাগার ২২ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অধিনায়ক প্রিয়াঙ্কা নোয়াতিয়া ২৬ রান এবং রেশমি নোয়াতিয়ার অপরাজিত ২৬ রান উল্লেখযোগ্য। রিফু দেববর্মাও অপরাজিত থেকে ২০ রান পায়। চাম্পামুড়া কোচিং সেন্টারের পূজা দাস চারটি এবং রিমসা কর্মকার দুটি উইকেট পেয়েছিল।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top