News Flash

  • Home
  • দেশ
  • দাড়িভিট মামলায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে কড়া নির্দেশ আদালতের
Image

দাড়িভিট মামলায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে কড়া নির্দেশ আদালতের

কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.): দাড়িভিট নিয়ে আদালত অবমাননার মামলায় এবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-কে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার তাঁদের হাজিরা দিতে বলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট।

বছর ১০ মে দাড়িভিট মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু এতদিন হয়ে গেলেও পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং এনআইএ-র কাছে রাজ্যের পক্ষ থেকে নথি দেওয়া হয়নি।

আদালতের পর্যবেক্ষণ, নির্দেশ পাওয়ার পরও রাজ্যের কোনও হেলদোল নেই। রাজ্যের অন্যতম শীর্ষ পদে থাকা সত্ত্বেও আদালতের নির্দেশ কেউ মানছেন না, এটা দেখে হতবাক বিচারপতি।

কেন এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি, তাই জানতে চান বিচারপতি মান্থা। সেই কারণেই আগামী সোমবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-কে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত ৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খায় রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকে দাড়িভিট কাণ্ডে। উত্তর দিনাজপুরের দাড়িভিটের ছাত্র মৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয়। এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু তাতে লাভ হয়নি।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top