News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসের প্রাককালে নাশকতা কোকরাঝড়ে, চিন্তিত আসাম সহ গোটা পূর্বোত্তর, গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবৃষ্টিতে নিহত ১৩, আহত ২০, দুই জঙ্গিও খতম
Image

স্বাধীনতা দিবসের প্রাককালে নাশকতা কোকরাঝড়ে, চিন্তিত আসাম সহ গোটা পূর্বোত্তর, গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবৃষ্টিতে নিহত ১৩, আহত ২০, দুই জঙ্গিও খতম

terroristtriগুয়াহাটি, ৫ আগষ্ট৷৷ ফের জঙ্গি-নিশানায় দেশের উত্তর-পূর্ব৷ স্বাধীনতা দিবসের প্রাককালে আসামে জঙ্গি হামলায় চিন্তিত গোটা পূর্বোত্তর৷ শুক্রবার অসমের কোকরাঝাড়ে গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবৃষ্টিতে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ জখম হয়েছেন অন্ততপক্ষে ২০ জন৷ গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও চলেছে৷ পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এখ হামলাকারীর মৃতুয হয়েছে বলে জানা গিয়েছে৷ গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷
প্রাথমিকভাবে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ কোকরাঝাড়ের ব্যস্ত বলাজান বাজারে ব্যাপক তল্লাশি অভিযানে চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী৷ ঠিক সেইসময়ই জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্য করে গ্রেনেড ছঁুড়ে৷ এলোপাথাড়ি গুলি ছুঁড়তেও শুরু করে তারা৷ হামলায় অনেকে হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলায় কমপক্ষে ১৩ জন মারা গেছেন৷ আহত হয়েছেন আরও অনেকে৷ গুলির লড়াইয়ে মারা গেছে ২ জঙ্গি৷
এলাকায় পৌঁছেছে নিরাপত্তাবাহিনী৷ অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে ঘটনাস্থলে৷ ঘটনার পিছনে কারা জানা যায়নি তাও৷ তবে হামলার ঘটনায় বড়ো জঙ্গিদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ জানা গেছে, বড়ো জঙ্গি সংগঠনের এক কম্যান্ডারের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) চার্জশিট জমা দেওয়ায় প্রতিশোধ নেওয়ায় হুমকি দেয় জঙ্গিরা৷ সেকারণেই হামলা বলে অনুমান৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ঘটনার প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে৷
এদিকে, এদিনের এই হামলার পর গোটা গুয়াহাটি সহ আসামের বিভিন্ন শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পাশাপাশি বিমানবন্দর, রেল স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা সতর্ক দৃষ্টি রাখছে৷ একই সঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারী বাড়িয়েছে বলে খবর৷
এদিকে, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলার প্রেক্ষিতে গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে সতর্ক করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক৷ শুধু তাই নয় বাংলাদেশের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের হাতে বেশ কয়েকজন জঙ্গীর নামের তালিকা ও ছবি তুলে দিয়েছিল যারা সীমান্ত অতিক্রম করে পূর্বোত্তরের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে৷ তারপরই কেন্দ্রীয় সরকার নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা বিভাগকে উচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেয়৷
অন্যদিকে, সামনেই স্বাধীনতা দিবস৷ এর প্রাককালে জঙ্গীদের এই হামলায় দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারকে৷ যদিও প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাককালে এই অঞ্চলের জঙ্গী সংগঠনগুলির তরফ থেকে স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেওয়া হয়৷ স্বাধীনতা দিবস এর প্রাককালে এই জঙ্গী হামলার ঘটনা রীতিমতো উদ্বেগের বিষয়ে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top