রাঁচি, ২০ মার্চ (হি. স.): লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপির ঘরে ভাঙন। বুধবার দিল্লিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা জয়প্রকাশ ভাই প্যাটেল। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত গুলাম আহমেদ মির, রাজেশ ঠাকুর, আলমগির আলম এবং পবন খেরা।
কংগ্রেসে যোগ দিয়েই জয়প্রকাশ বলেন, “আমি কোনও পদের লোভে কংগ্রেসে যোগ দিইনি। আমার বাবার স্বপ্নপূরণ করতে নতুন দলে এলাম।” কংগ্রেস সূত্রে খবর, তিনি হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কংগ্রেসে যোগ দিয়েই জয়প্রকাশের প্রত্যয়ী ঘোষণা, ঝাড়খণ্ডের ১৪টি লোকসভা আসনেই জিতবে আইএনডিআই জোট।

