News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেসে যোগদান ঝাড়খণ্ডের বিজেপি নেতা জয়প্রকাশ ভাই প্যাটেলের
Image

কংগ্রেসে যোগদান ঝাড়খণ্ডের বিজেপি নেতা জয়প্রকাশ ভাই প্যাটেলের

রাঁচি, ২০ মার্চ (হি. স.): লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপির ঘরে ভাঙন। বুধবার দিল্লিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা জয়প্রকাশ ভাই প্যাটেল। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত গুলাম আহমেদ মির, রাজেশ ঠাকুর, আলমগির আলম এবং পবন খেরা।

কংগ্রেসে যোগ দিয়েই জয়প্রকাশ বলেন, “আমি কোনও পদের লোভে কংগ্রেসে যোগ দিইনি। আমার বাবার স্বপ্নপূরণ করতে নতুন দলে এলাম।” কংগ্রেস সূত্রে খবর, তিনি হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কংগ্রেসে যোগ দিয়েই জয়প্রকাশের প্রত্যয়ী ঘোষণা, ঝাড়খণ্ডের ১৪টি লোকসভা আসনেই জিতবে আইএনডিআই জোট।

Releated Posts

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top