News Flash

  • Home
  • দেশ
  • লখনউ সহ সমগ্র ভারত চারগুণ গতিতে এগিয়ে চলেছে : রাজনাথ
Image

লখনউ সহ সমগ্র ভারত চারগুণ গতিতে এগিয়ে চলেছে : রাজনাথ

লখনউ, ১০ মার্চ (হি.স.) : লখনউ সহ সমগ্র ভারত চারগুণ গতিতে এগিয়ে চলেছে, রবিবার এই মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার উত্তর প্রদেশের আজমগড়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-থ্রি-এর উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা বলেন।

এদিন লখনউতে উপস্থিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, যত দিন যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে লখনউ তথা সমগ্র ভারতের চারগুণ গতিতে অগ্রগতি ঘটছে। রবিবার লখনউতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেন যে ২০১৪ সালে এই দেশে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল, কিন্তু এখন সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। সেই সংখ্যা ১৪৯-এ দাঁড়িয়েছে। আগে মনে করা হতো বিমান ভ্রমণ শুধুমাত্র উচ্চবিত্তের জন্য, সাধারণ মানুষ সেখানে যেতে পারবে না। বিমান ভ্রমণ ধনী-গরিবের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। আমরা সেই দূরত্ব দূর করেছি। এখন দরিদ্ররাও অনায়াসেই বিমান ভ্রমণ করতে পারেন। আপনারা ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাবেন। আগে শুধু ধনীরা ইন্টারনেট ব্যবহার করতেন। আমরা কল্পনাও করতে পারিনি যে একজন গরিব মানুষের কাছে ইন্টারনেট থাকবে। এটা আমাদের সরকারের কাজের ফল যে আজ ধনী-গরিব সবার কাছে ইন্টারনেট সংযোগ রয়েছে। আমরা জন ধন যোজনার মাধ্যমে দরিদ্রদের ব্যাঙ্কিং ব্যবস্থায় যুক্ত করেছি। আমরা এদেশের দরিদ্রদের এদেশের উচ্চবিত্ত পরিবারের সমকক্ষে নিয়ে এসেছি।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top