News Flash

Image

বাংলাদেশে পাচারকালে নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ মার্চ:  বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া প্রচুর পরিমাণ নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ এবং পুলিশ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলায়। উদ্ধার করা নেশা সামগ্রী ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ, রং এবং পটকা উদ্ধার হল সীমান্ত সুরক্ষা বাহিনী এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে।দেশের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনী ততই সক্রিয় মনোভাব পোষণ করছে।

 বাংলাদেশে পারাপারের জন্য মানুষ এবং অন্যান্য অবৈধ সামগ্রীকে একের পর এক উদ্ধার করে এতদিন যাবত চলতে আসা ২ নম্বরি পাচার বাণিজ্যে বিশাল  সফলতা অর্জন করে চলেছে। ঘটনার বিবরণে জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তে ধর্মনগরের রাগনা এলাকায় হিরণময় পাল বয়স ৩৫ বছর তার বাড়িতে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৯ নং ব্যাটেলিয়ান ত্রিপুরা রাজ্য পুলিশ এবং পানিসাগর সীমান্ত সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে প্রচুর অবৈধ বিলিতি মদ, রং এবং পটাকে যা বাংলাদেশে পাচারের জন্য রাখা হয়েছিল তা উদ্ধার করে। বাড়ির মালিক এইসব অবৈধ জিনিসের কোন ধরনের সঠিক কাগজপত্র প্রমাণ করতে অক্ষম হওয়ায় সব সামগ্রী ধর্মনগর থানার হাতে তুলে দেওয়া হয়। বিএসএফের পক্ষ থেকে আরো জানানো হয় এই ধরনের অভিযান যা দেশের জন্য তা অব্যাহত থাকবে।

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top