News Flash

  • Home
  • খেলা
  • মোহনপুরে অটল কাপ ক্রিকেটে সরকার ভ্যারাইটিজ চ্যাম্পিয়ন
Image

মোহনপুরে অটল কাপ ক্রিকেটে সরকার ভ্যারাইটিজ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। জয় পেলো সরকার ভ্যারাইটিজ এবং ট্রেভেলস। ৯২ রানে পরাজিত করলো মর্ণিং একাদশকে। অটল কাপ ক্রিকেট প্রতিযোগিতায়। সিমনার ২ মন্ডল কমিটির উদ্যোগে হচ্ছে আসর। ৬৪ দলকে নিয়ে রবিবার থেকে শুরু হয়েছিলো আসর। মোহনপুর স্কুল মাঠে সোমবার দ্বিতীয় দিনে সরকার ভ্যারাইটিজ এবং ট্রেভেলস প্রথমে ব্যাট নিয়ে ১৫৮ রান করে। দলের পক্ষে ভিকি ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪, রাসেল ২১ বল খেলে ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ এবং নবীন ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ (‌অপ:‌) রান করেন। মর্ণিং একাদশের পক্ষে বাবুল দেবনাথ ২৩ রানে এবং ছানা কর্মকার ৩০ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মর্ণিং একাদশ ৬৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমন দেবনাথ ১০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। রবিবার আসরের উদ্বোধনী ম্যাচে ভোলাগিরি একাদশ ৪ রানে পরাজিত করে সিমনা একাদশকে। এর আগে আসরের উদ্বোধন করেছিলেন মন্ত্রী রতন লাল নাথ। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল পাবে যথাক্রমে পালসার বাইক এবং স্কুটি। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top