News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তরপত্র মূল্যায়নে সমস্যায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে রোমান হরফ ব্যবহার না করার অনুরোধ পর্ষদ সভাপতির, পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলার অভিযোগ সর্বৈব মিথ্যা ও অসত্য খন্ডন করেন তিনি
Image

উত্তরপত্র মূল্যায়নে সমস্যায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে রোমান হরফ ব্যবহার না করার অনুরোধ পর্ষদ সভাপতির, পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলার অভিযোগ সর্বৈব মিথ্যা ও অসত্য খন্ডন করেন তিনি

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: রোমান হরফে উত্তরপত্র মূল্যায়নে সমস্যা হয়। তাই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রচলিত বাংলা ও ককবরকে উত্তর লেখার জন্যই সকলকে অনুরোধ জানানো হচ্ছে। আজ এক টেলিফোনিক বার্তায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী রোমান হরফে উত্তরপত্র লেখা হলে মামলা হবে তা সম্পূর্ণ মিথ্যা ও অসত্য দাবি করে এই বক্তব্য রেখেছেন।

এদিন তিনি বলেন, গত ২৯ ও ৩০ জানুয়ারি পর্ষদের কনফারেন্স হলে ত্রিপুরার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক বৈঠক করা হয়েছিল। মূলত, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মকানুন নিয়ে ওই বৈঠক করা হয়েছিল। তাছাড়া,পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য নিকটবর্তী থানায় চিঠি দিয়ে জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নির্দেশ দিয়েছেন তিনি। পরীক্ষার দিন প্রত্যেক কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় থাকার জন্য নিরাপত্তা রক্ষী মোতায়েন করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

তাঁর কথায়, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে উত্তরপত্র মূল্যায়ন করতে সমস্যা হয়। কারণ, বাংলা ছাড়া রোমান হরফে লেখা হলে উত্তরপত্র মূল্যায়নে সমস্যা হতে পারে। তাই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রচলিত বাংলা ও ককবরকে উত্তর লেখার জন্যই সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরীর দাবি রোমান হরফে উত্তরপত্র লেখা হলে মামলা হবে তা সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। যদি তিনি একথা বলে থাকেন তাহলে উপযুক্ত প্রমাণ হোক।

Releated Posts

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top