News Flash

  • Home
  • Uncategorized
  • তানজানিয়াকে ৬০৭ কোটি টাকা ঋণ দেবে ভারত, দুদেশের মধ্যে স্বাক্ষরিত পাঁচটি চুক্তি
Image

তানজানিয়াকে ৬০৭ কোটি টাকা ঋণ দেবে ভারত, দুদেশের মধ্যে স্বাক্ষরিত পাঁচটি চুক্তি

দার-এস-সালাম, ১০ জুলাই (হি.স): উন্নয়নের খাতে তানজানিয়াকে প্রায় ৬০৭ কোটি টাকা (৯২ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেবে ভারত। এই মর্মে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চার দেশীয় আফ্রিকা সফরে গতকাল তানজ়ানিয়া পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী । রবিবার তানজানীয় প্রেসিডেন্ট জন পোম্বে জোসেফ মাগুফুলির সঙ্গে বৈঠক করেন তিনি।ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী ।
এদিনে বৈঠকে তানজানিয়ার উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন মোদী। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিশেষ করে সমুদ্র-নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলেনে মোদী জানান, তানজানিয়ার প্রয়োজনের স্বার্থে সর্বদা পাশে রয়েছে ভারত। এদিন দুদেশের মধ্যে মোট পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এর মধ্যে রয়েছে – জাঞ্জিবারের জল সরবরাহ প্রকল্পের আধুনিকীকরণ জলসম্পদ পরিচালন এবং উন্নয়ন, জাঞ্জিবারে বৃত্তিশিক্ষা কেন্দ্র গঠন, কূটনৈতিক/সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মকুব এবং উভয় দেশের ক্ষুদ্র শিল্পের মধ্যে একটি চুক্তি হয়েছে। অন্যদিকে, তানজানিয়ার সঙ্গে কৃষি চুক্তির মাধ্যমে সেদেশ থেকে আরও বেশি পরিমাণ ডাল আমদানি করার বন্দোবস্ত করল ভারত।
অন্যদিকে, প্রধানমন্ত্রী আজ আফ্রিকার “সোলার মামাস” নামে একটি গ্রুপের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই গ্রুপ মহিলাচালিত। সৌরশক্তির সঠিক ব্যবহারের জন্য দলটি রাজস্থানের বেয়ারফুট কলেজ থেকে প্রশিক্ষণ নিয়েছে। এছাড়াও, তানজ়ানিয়ায় বসবাসকারী প্রায় ৫০ হাজার ভারতীয়র সঙ্গে আজ দেখা করতে পারেন প্রধানমন্ত্রী।-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top