News Flash

Image

‘ছেলেরা লিপস্টিক পরে জানতাম না…!’ কটাক্ষ মমতার

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : সংবাদমাধ্যমের আধুনিকতায় রাজনৈতিক বাগবিতণ্ডা এখন মানুষের ঘরে ঘরে। রোজ সন্ধ্যায় বিতর্কের আসর বসে বিভিন্ন বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একের অপরকে দোষারোপের পালায় মেতে ওঠেন প্রাইম টাইমে। রাজ্য সরকার এবং সরকারের পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক নিয়মেই প্রতিদিন চূড়ান্ত সমালোচনা শুনতে হয়। তাঁর প্রতি অভিযোগের বুলি ঝড়ে পড়ে বিরোধী শিবিরের প্রতিনিধিদের গলায়। এবার বৈদ্যুতিক সংবাদমাধ্যমে বিরোধীদের প্রতিনিধিদেরকে কটাক্ষ করতে শোনা গেল মমতার গলায়।

সরকারি পরিষেবা প্রদানের বক্তৃতার মাঝেই এদিন মমতা বলেন, ‘অনেক কাজ করলাম। বাকি কি আছে? বাকি একটাই আছে, আমাকে গালি দেওয়া। কিছু রাজনৈতিক দল আছে, কাজকর্ম নেই। নেই কাজ তো খই বাছ।’ এরপরেই বৈদ্যুতিক সংবাদমাধ্যমে উপস্থিত অতিথিদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘রোজ টেলিভিশন খুললেই দেখি ভালো করে পাউডার মেখে…’ বলতে বলতে কিছুটা থেমে যান তিনি। এরপর বলেন, ‘মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও লিপস্টিক লাগায় এটা তো আগে জানতাম না। ভাড়া করে সেজেগুজে এসে বসছে।’

বৈদ্যুতিক সংবাদমাধ্যমে প্যানেলে বসে বিরোধীদের প্রতিনিধিদের সমালোচনার জবাব দেন মমতা।’ তিনি বলেন, ‘রোজ বলে এই রাস্তা খারাপ – ওটা খারাপ। চোখে দেখো না, কানা? যখন জিনিসের দাম বাড়ে কোথায় থাকো? যখন রেল দুর্ঘটনায় লোক মারা যায় কোথায় থাকো? ছাত্র হত্যা হয়, কোথায় থাকো?’

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top