News Flash

  • Home
  • দিনের খবর
  • মেঘালয়ে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী, বিমানবন্দরে স্বাগত রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর
Image

মেঘালয়ে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী, বিমানবন্দরে স্বাগত রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর

তুরা (মেঘালয়), ১৫ জানুয়ারি (হি.স.) : মেঘালয়ে অবতরণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জেংজালে বালজেক বিমানবন্দরে তাঁকে মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহান এবং মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা উষ্ণ স্বাগত জানিয়েছেন। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রাক্কাম এ সাংমাও।

মেঘালয়ে দুদিন এবং অসমে একদিনের সফরসূচি নিয়ে আজ এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বেলা দুটো নাগাদ গুয়াহাটি বিমানবন্দরে রাষ্ট্রপতিকে উষ্ণ স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটি বিমানবন্দরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বায়ুসেনার হেলিকপ্টারে তিনি চলে আসেন মেঘালয়ে।

বিমানবন্দ থেকে রাষ্ট্রপতি সোজা চলে যান পিএ সাংমা স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামে পঞ্চম মেঘালয় গেমসের উদ্বোধন করবেন তিনি। আজ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের পশ্চিম গারোপাহাড় জেলা সদর তুরায় অনুষ্ঠিত হবে পঞ্চম মেঘালয় গ্যামস।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top