News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-শিলচর স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ানো হল আরও একমাস
Image

আগরতলা-শিলচর স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ানো হল আরও একমাস

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ আগরতলা ও শিলচরের মধ্যে ট্রায়াল স্পেশাল ট্রেনের পরিষেবা আরও একমাস বাড়ানো হয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে মালিগাঁও সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত শিলচর থেকে আগরতলাগামী এবং ১ জুলাই থেকে ১ আগষ্ট পর্যন্ত আগরতলা থেকে শিলচরগামী ট্রায়াল স্পেশাল ট্রেনটি চলবে৷ তাতে সাধারণ দ্বিতীয় শ্রেণী/সাধারণ চেয়ারকার ১২টি এবং দুটি এস এল আর সহ মোট চৌদ্দটি কোচ থাকবে৷ যেসমস্ত বাণিজ্যিক স্টপেজে ট্রেনটি পূর্বেও থেমেছে আগামী একমাস ঐ স্টেশনগুলিতে এই ট্রেনটি থামবে৷ পূর্বের সূচী অনুযায়ীই সকাল ১১টায় শিলচর থেকে ট্রেনটি ছাড়বে এবং আগরতলায় এসে পৌঁছবে রাত ৮টা নাগাদ৷ অনুরূপ ভাবে আগরতলা থেকে সকাল ৯টায় ছাড়বে এবং শিলচর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ৷ শিলচর ও আগরতলার মধ্যে মোট ৩৫টি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে৷ পাহাড় লাইনে ডাইভারশনের কাজ চলছে৷ ফলে, দূরপাল্লার ট্রেন আগরতলা থেকে শুরু করা যাচ্ছেনা৷ মালিগাঁও সূত্রে খবর ত্রিপুরার যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনটি আরও একমাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top