নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ আগরতলা ও শিলচরের মধ্যে ট্রায়াল স্পেশাল ট্রেনের পরিষেবা আরও একমাস বাড়ানো হয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে মালিগাঁও সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত শিলচর থেকে আগরতলাগামী এবং ১ জুলাই থেকে ১ আগষ্ট পর্যন্ত আগরতলা থেকে শিলচরগামী ট্রায়াল স্পেশাল ট্রেনটি চলবে৷ তাতে সাধারণ দ্বিতীয় শ্রেণী/সাধারণ চেয়ারকার ১২টি এবং দুটি এস এল আর সহ মোট চৌদ্দটি কোচ থাকবে৷ যেসমস্ত বাণিজ্যিক স্টপেজে ট্রেনটি পূর্বেও থেমেছে আগামী একমাস ঐ স্টেশনগুলিতে এই ট্রেনটি থামবে৷ পূর্বের সূচী অনুযায়ীই সকাল ১১টায় শিলচর থেকে ট্রেনটি ছাড়বে এবং আগরতলায় এসে পৌঁছবে রাত ৮টা নাগাদ৷ অনুরূপ ভাবে আগরতলা থেকে সকাল ৯টায় ছাড়বে এবং শিলচর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ৷ শিলচর ও আগরতলার মধ্যে মোট ৩৫টি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে৷ পাহাড় লাইনে ডাইভারশনের কাজ চলছে৷ ফলে, দূরপাল্লার ট্রেন আগরতলা থেকে শুরু করা যাচ্ছেনা৷ মালিগাঁও সূত্রে খবর ত্রিপুরার যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনটি আরও একমাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
আগরতলা-শিলচর স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ানো হল আরও একমাস
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















