News Flash

  • Home
  • দিনের খবর
  • “কিছু মানুষ দুর্নীতি জড়িয়ে পড়েছেন, কিন্তু তা বলে আমরা সবাই নই”, মন্তব্য ফিরহাদের
Image

“কিছু মানুষ দুর্নীতি জড়িয়ে পড়েছেন, কিন্তু তা বলে আমরা সবাই নই”, মন্তব্য ফিরহাদের

কলকাতা, ১ জানুয়ারি (হি.স.): বছরের শুরুতেই বিস্ফোরক পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। চাকরি চুরি হয়েছে, মানলেন ফিরহাদ। তিনি বললেন, ‘চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক।’

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে সোমবার প্রকাশ্যেই তিনি বলেন, “স্বীকার করতে বাধা নেই দলের একাংশ দুর্নীতি করেছে। আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ দুর্নীতি জড়িয়ে পড়েছেন। কিন্তু তা বলে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে। তবে চেতলার বুকে কোনও মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে, ফিরহাদ হাকিম কোনও দুর্নীতি করেছেন। ২৫ বছরে কোনও কাউন্সির, কোনও প্রমোটার, কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সা নিয়েছেন।”

দলের প্রতিষ্ঠা দিবসের দিনই ফিরহাদের গলায় শোনা গেল অনুশোচনার সুর। চাকরি ক্ষেত্রে দুর্নীতি ঠিক কতটা গুরুতর অপরাধ, সেটাই বোঝালেন তিনি। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন, চাকরিতে দুর্নীতি দল কোনও ভাবেই বরদাস্ত করবে না। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে দলের একাধিক ওজনদার নেতা-মন্ত্রী বিধায়ক, এমনকি সরকারি আমলারাও। তবে এ বার্তা দেওয়ার পাশাপাশি নিজের শুদ্ধতার দাবিও করেন তিনি।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top