News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা পরিচারিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার,গ্রেপ্তার বাড়ির মালিক
Image

নাবালিকা পরিচারিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার,গ্রেপ্তার বাড়ির মালিক

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ নাবালিকা পরিচারিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জিরানীয়া থানার অধীন চম্পকনরের রামভক্ত পাড়াতে৷ পুলিশ প্রাথমিক তদন্তে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বাড়ির মালকি অমৃত দাসকে গ্রেপ্তার করেছে৷
সংবাদে প্রকাশ, বিলোনীয়ার বাসিন্দা জ্যোৎস্না দেবনাথ অভাবের দরুন অমৃত দাসের বাড়িতে মাসিক এক হাজার টাকা বেতনে পরিচারিকার কাজ করত৷ পেশায় শিক্ষক অমৃত দাসের বাড়ির স্নানঘরে শুক্রবার রাতে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি করে৷ ছুটে গিয়ে দেখা যায় জ্যোৎস্নার অগ্ণিদগ্দ মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় জিরানীয়া থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ এলাকাবাসীর অভিযোগ বাড়িতে আগুন দেখা সত্বেও অমৃত দাসের পরিবার কোন সাড়া শব্দ করেনি৷ পুলিশ এই ঘটনার একটি মামলা নিয়েছে৷ পুলিশের ধারনা ঐ নাবালিকার সাথে শিক্ষক অমৃত দাস শারীরিক সম্পর্ক স্থাপন করেছে৷ তাতে হয়তো ঐ নাবালিকা গর্ভবতী হয়েছে৷ ঘটনা জানাজানি হলে লোকলজ্জার ভয়ে নাবালিকাকে অগ্ণিদগ্দ করে হত্যা করা হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top