News Flash

  • Home
  • Uncategorized
  • যান দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা অবরোধ করলেন আগরতলা-খোয়াই সড়ক
Image

যান দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা অবরোধ করলেন আগরতলা-খোয়াই সড়ক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ যান দুর্ঘটনার কারণে ক্ষিপ্ত জনতা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন৷ শুক্রবার আগরতলা থেকে খোয়াই যাওয়ার পথে টিআর০৪-১৭২৮ নম্বরের একটি মিনি ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হেজামারা ব্লক সংলগ্ণ এলাকায় বিকাশ রঞ্জন দেববর্মার বসত ঘরে ঢুকে যায়৷ ঘরের মধ্যে তখন বিকাশবাবুর স্ত্রী সবিতা দেববর্মা ছিলেন৷ এই দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখান থেকে জিবিতে পাঠান৷
এদিন দুপুর একটায়এই দুর্ঘটনাটি ঘটলে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে আগরতলা-খোয়াই সড়ক অবরোধ করেন৷ তাতে রাস্তার দুধারের শতাধিক গাড়ি আটকে পড়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে আগেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ৷ কিন্তু তিনি ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে পারেননি৷ তারা অবরোধে অনঢ় থাকেন৷ শেষে মোহনপুরের এসডিএম জয়ন্ত দেববর্মা সহ মোহনপুরের ভারপ্রাপ্ত এসডিপিও বাবুল দাস ঘটনাস্থলে পৌঁছান৷ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পর বিকেল তিনটা নাগাদ আগরতলা-খোয়াই সড়ক অবরোধ মুক্ত হয়৷
স্থানীয় ক্ষুব্ধ জনগণ জানিয়েছেন, এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যানবাহন মারাত্মক গতিতে চলাচল করে৷ প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে৷ কিন্তু যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে কোন উদ্যোগ নেওয়া হয়না বলে অভিযোগ তুলেন স্থানীয় জনগণ৷ অবিলম্বে এই সড়কে পুলিশের নজরদারি বাড়ানোর দাবিও উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top