News Flash

  • Home
  • Uncategorized
  • ফেনী ব্রিজ নির্মাণে সময় লাগবে আড়াই বছর, লোয়ারপোয়ায় জাতীয় সড়কের রাহুর দশা কাটতে পারে আগামী মার্চে
Image

ফেনী ব্রিজ নির্মাণে সময় লাগবে আড়াই বছর, লোয়ারপোয়ায় জাতীয় সড়কের রাহুর দশা কাটতে পারে আগামী মার্চে

NH 44নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রাহুর দশা কাটতে চলেছে লোয়ারপোয়ায় জাতীয় সড়কের৷ অবশেষে লোয়ারপোয়ায় জাতীয় সড়কের বেহাল দশা আগামী ২০১৭ মার্চের মধ্যে কাটতে পারে বলে আশ্বাস মিলেছে আসামের তরফে৷ সম্প্রতি পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুব্রত ভৌমিক লোয়ারপোয়া জাতীয় সড়কের অবস্থা খতিয়ে দেখতে গেলে সেখানে নির্মাণকারী সংস্থার আধিকারিকদের কাছ থেকে এই আশার বাণী শুনে এসেছেন৷ শুক্রবার মহাকরণে পূর্ত দপ্তরের জাতীয় সড়কের মুখ্যবাস্তুকার দীপক দাস জানিয়েছেন, আসামের তরফে আগামী ২০১৭ মার্চের মধ্যে লোয়ারপোয়ায় সংস্কার কাজ শেষ হয়ে যাবে বলে আশা মিলেছে৷
তিনি জানান, পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার দু/তিনদিন আগে লোয়ারপোয়ায় ত্রিপুরার অংশ এবং আসামের অংশের সরেজমিনে খতিয়ে দেখতে যান৷ সেখানে ত্রিপুরার অংশ পরিদর্শন করার পর আসামের অংশে গেলে সেই রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার, জেলাশাসক এবং এবিসি কন্ট্রাক্সশন কোম্পানির আধিকারিকরা ছিলেন৷ তাদের সাথে আলোচনায় আশা মিলেছে ২০১৭ সালের মার্চের মধ্যে লোয়ারপোয়ায় জাতীয় সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়ে যাবে৷ সমস্যার পেছনে মূল কারণ পূর্বের যে নির্মাণকারী সংস্থা ছিল তারা ঐ অংশে মাটি ফেলার পর তাতে নতুন মাটি পড়ে সড়কটি আরো বিপর্যস্ত হয়ে যায়৷ ফলে, এই সড়ক দিয়ে যান চলাচল কোন মতেই সম্ভব হচ্ছিল না৷ বর্তমানে যে সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে তাদের দাবি, এই সমস্যার সমাধান করা সম্ভব হবে৷ মূলত, লোয়ারপোয়ায় জাতীয় সড়ক দুইশ মিটার অংশ জুড়ে মারাত্মক অবস্থা হয়ে রয়েছে৷
এদিকে, ফেনী ব্রিজ নির্মাণের কাজ আগামী আড়াই বছরের মধ্যে সম্পন্ন হবে বলে দাবি করেন পূর্ত দপ্তরের জাতীয় সড়কের মুখ্যবাস্তুকার৷ তিনি জানান, সম্প্রতি ফেনী ব্রিজ নির্মাণের জন্য ডিপিআর সংশোধিত করা হয়েছে৷ তাতে ব্রিজ নির্মাণে ৯৩৯৪ কোটি টাকা এবং জমি অধিগ্রহণ বাবদ ২৮৩৪ কোটি টাকা ধরা হয়েছে৷ তিনি আরো জানান, বাংলাদেশের অংশের অর্থও ভারত সরকার বহন করবে৷ মূলত, বিদেশমন্ত্রক বাংলাদেশের অংশের জন্য অর্থ বরাদ্দ করবে৷ এদিকে, দু-তিনদিনের মধ্যে পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে দিল্লি পাঠানো হচ্ছে রাজ্যের পূর্ত দপ্তরের অধীন সমস্ত প্রজেক্টের অর্থের যোগানের বিষয়ে খোঁজখবর নিতে৷ যতদূর জানা গেছে, ফেনী ব্রিজের সংশোধিত ডিপিআর অনুমোদনের জন্যই তিনি দিল্লি যাচ্ছেন৷ উল্লেখ্য, এই ফেনী ব্রিজটি নির্মাণ হয়ে গেলে চিটাগাং পোর্টের সাথে সহজে যোগাযোগ সম্ভব হবে৷ কারণ, চট্টগ্রাম পর্যন্ত দূরত্ব মাত্র ৭৩ কিলোমিটার৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top