News Flash

  • Home
  • Uncategorized
  • একলব্য সুকলের পলাতক ২২ ছাত্রীর হদিশ নেই, সুকল কর্তৃপক্ষের ভূমিকায় সন্দেহ
Image

একলব্য সুকলের পলাতক ২২ ছাত্রীর হদিশ নেই, সুকল কর্তৃপক্ষের ভূমিকায় সন্দেহ

Ekalabyaনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ জুন৷৷ তুলাশিখর ব্লকের অধীন পশ্চিম রাজনগর স্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকল-এর ছাত্রী আবাস থেকে ২২ জন ছাত্রী দেওয়াল টপকে পালিয়ে যাবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকাজুড়ে৷ যদিও ঘটনার দ্বিতীয় দিনেও সুকলের ধারে কাছে ভিড়তে দেওয়া হয়নি কোন মিডিয়া কর্মীদের৷ যদিও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে অনেকটা ক্ষোভ নিয়েই স্থানীয় কলাবাগান এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে প্রিন্সিপাল লিটন দেব এর সাথে সাক্ষ্যৎ করেন৷ গোটা ঘটনা প্রিন্সিপাল স্বীকার করে নিলেও ঘটনার কারন সম্বন্ধে তিনি যা বললেন তাতে স্থানীয় বাসিন্দারা সহমত হতে পারেননি৷ কেননা ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঐ ২২ জন ছাত্রীর সাথে কেউ কোন কথা বলতে পারেনি৷ স্থানীয় বাসিন্দারাও এদিন একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকলে গিয়ে ছাত্রীদের সাথে কথা বলার সুযোগ পর্যন্ত পাননি৷ এমনকি মিডিয়া কর্মীরা বৃহস্পতিবারের মতো শুক্রবারও সুকলে গিয়ে ছাত্রীদের সাথে দেখা করতে পারেনি৷ কারন সুকলের মূল ফটক বন্ধ করে রেখে দেন হোস্টেল সুপার প্রভা সরকার৷ শুক্রবারও মিডিয়া কর্মীদের দেখে ঐ ২২ জন ছাত্রী চিৎকার চেঁচামেচি করতে শুরু করে৷ মিডিয়া কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করে৷ কিন্তু হোস্টেল সুপার প্রভা সরকার সুকলের মূল ফটক বন্ধ করে রাখায় মিডিয়া কর্মীরা সুকলের অভ্যন্তরে প্রবেশই করতে পারেনি৷ এতে করে মূল ঘটনা এদিনও জানা সম্ভব হয়নি৷ এদিকে প্রিন্সিপাল লিটন দেব স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন যে, সুকল পড়াশুনার জন্য চাপ সৃষ্টি করাতেই নাকি ছাত্রীরা পালিয়েছিল৷ যদিও প্রিন্সিপালের এই বক্তব্যের সাথে সহমত হতে পারেননি স্থানীয় বাসিন্দারাই৷ কারন যদি পড়াশুনার জন্য চাপ দেওয়াতেই তারা পালিয়েছিল তবে কেন স্থানীয় বাসিন্দারা দেখা করতে চাইলেও ঐ ২২ জন ছাত্রীর সাথে তাদের দেখা করতে দেওয়া হয়নি৷ কেনই বা ছাত্রীদের মিডিয়ার সাথে মুখোমুখি হতে দেওয়া হচ্ছেনা৷
গতকালই খোয়াই একলব্য সুকলের ছাত্রী আবাসের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা সুকল থেকে পালিয়েছিল৷ এদিন বেলা ২টা নাগাদ একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকল থেকে ২২ জন ছাত্রী পালিয়ে যাবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ মূহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে৷ শুরু হয় দৌড়ঝাঁপ৷ এদিন বিকেল ৫টা নাগাদ সুকল থেতে পলাতক ২২ জন ছাত্রীকেই খোয়াই চেবরী এলাকা থেকে উদ্ধার করা হয়৷ যদিও এমন ঘটনা প্রথম নয়৷ টানা তিনবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় অভিভাবকদের মধ্যে উদ্বেগের ছায়া পরিলক্ষিত হচ্ছে৷ কেন একই সুকলের ছাত্র-ছাত্রীরা এভাবে সুকল থেকে পালানোর মতো কাজ করছে? স্থানীয় কলাবাগান এলাকার বাসিন্দাদের মধ্যে এই প্রশ্ণই উঠতে শুরু করে৷ আর এই প্রশ্ণের উত্তর খুঁজতেই শুক্রবার তারা সুকলে গিয়েছিলেন৷ কিন্তু প্রিন্সিপাল যে কারণ দর্শালেন তাতে একমত হতে পারেননি কেউই৷
সুকল পলাতক ছাত্রীরা গোটা ঘটনায় আলোকপাত করতে মিডিয়ার স্মরণাপন্ন হতে চাইলেও টানা দুদিন যাবত মিডিয়ার থেকে আড়ালে রাখা হচ্ছে তাদের৷ সুকল কর্তৃপক্ষ কোনও এক অজ্ঞাত কারনে ঐ ছাত্রীদের প্রকাশ্যে আসতে দিচ্ছেনা৷ বরং মিডিয়া কর্মীদের সুকলে পৌঁছাবার আগেই সুকলের প্রধান ফাটক বন্ধ করে দিচ্ছেন হোস্টেল সুপার প্রভা সরকার৷ তিনি মিডিয়া কর্মীদের সুকলের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দিচ্ছেন৷ আর সবটাই হচ্ছে প্রিন্সিপাল লিটন দেবের সহযোগিতায়৷ গোটা ঘটনায় যে বিরাট কোন কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাতে আর কোন সন্দেহের অবকাশ থাকছেন৷ তবে আশ্চর্য্যজনক ঘটনা হল এত বড় ঘটনার পরও পুলিশ প্রশাসনকে জানানো হয়নি৷ এনিয়ে জনমনে ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top