News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রামনগর এলাকায় বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় দুই মহিলা আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রামনগর তিন নম্বর রোডের প্রবেশ মুখে একটি রিক্সাকে একটি দ্রুতগামী বাইক ধাক্কা দেয়৷ তাতে রিক্সার দুই মহিলা যাত্রী ছিটকে পণে গুরুতরভাবে আহত হন৷ আহতরা হলেন করবি রায় ও নিবেদিতা রায়৷ তারা ধলেশ্বর থেকে রিক্সা করে রামনগর নিজ বাড়িতে ফিরছিলেন৷
রামনগর তিন নং রোডের প্রবেশমুখে দ্রুতগামী মোটর বাইক রিক্সাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷ আহত মহিলাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ বাইকটি আটক করেছে পুলিশ৷
এইদকে, খোয়াই, তেলিয়ামুড়া সড়কে প্রতিদিন দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ কল্যাণপুর এলাকায় প্রতিদিন সন্ধ্যা নামতেই মোটর বাইক নিয়ে রাস্তায় নেমে পড়ে৷ বুধবার সন্ধ্যায় টিআর০২-এফ-৫৩৫০ বাইকটি নিয়ে এক পুলিশ কর্মী বাড়ি উদয়পুর এলাকায়৷ নিজের বাড়ি থেকে খোয়াই যাচ্ছিল৷ জানা গেছে, খোয়াইয়ে চাকুরি করে প্রসেনজিৎ দেববর্মা নামে যুবক৷ প্রত্যক্ষদর্শীরা জানায় বাইকটির গতি ছিল প্রচন্ড৷ এদিকে এলাকার বাসিন্দা বিষ্ণুপদ ঘোষ নিজের কাজ শেষ করে গাড়ি করে বাড়ি ফিরছিল৷ বিষ্ণুবাবু গাড়ি থেকে নেমে যখন রাস্তা পারাপার হচ্ছিল তখন সময় দ্রুতগামী বাইকটি এসে ধাক্কা মারে৷ বাইক চালক হতভম্ব হয়ে বিষ্ণুবাবুকে ধাক্কা মারে৷ রাস্তার পাশে থাকা একই এলাকার যুবক অসীম দেব তাকেও ধাক্কা মারে৷ পথ চলতি লোকেরা দুজনকে নিয়ে আসে কল্যাণপুর হাসপাতালে৷ বিষ্ণুবাবু পা ভেঙ্গে যায় এবং যুবকের মাথায় আঘাত লাগার কারণে জিবিতে রেফার করে দুজনকে৷ পুলিশ বাইক সহ বাইক চালককে নিয়ে আসে থানায়৷ সন্ধ্যা রাতে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top