News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিন দিনব্যাপী সারা রাজ্যের কুড়িটি নগর সংস্থার প্রশিক্ষণ শিবির শুরু
Image

তিন দিনব্যাপী সারা রাজ্যের কুড়িটি নগর সংস্থার প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ২০ নভেম্বর: আজ থেকে তিন দিনব্যাপী সারা রাজ্যের কুড়িটি নগর সংস্থার প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। ইতিপূর্বে আগস্ট মাসে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির নির্বাচিতদের নিয়ে প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে বলে জানিয়েছেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। পাশাপাশি ওই শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনগণের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন, সেগুলি কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেইসব বিষয়ও আলোচনা হবে।

প্রসঙ্গত, আজ রানীরবাজার গীতাঞ্জলি হলে মিউনিসিপাল কর্পোরেশন, পুরপরিষদ এবং নগর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য-সদস্যাদের নিয়ে বিজেপি দলীয় পর্যায়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে আগস্ট মাসে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির নির্বাচিতদের নিয়ে প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে। 

এ বিষয়ে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, রানীবাজারে আজ তিনটি প্রশিক্ষণ শিবির হবে। আগামীকাল ও ২২ নভেম্বর ধর্মনগর এবং বিলোনিয়ায় এই ধরনের শিবির অনুষ্ঠিত হবে। নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, প্রশাসনিক ও দলের প্রতি কি কি দায়িত্ব রয়েছে ইত্যাদি ব্যাপারে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।

পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনগণের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন, সেগুলি কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেইসব বিষয়ও এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হবে।রাজনৈতিক এই প্রশিক্ষণ শিবির সম্পর্কে জানিয়েছেন তিনি। 

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top