News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ১৭ নভেম্বর ভোট মধ্যপ্রদেশে, শুক্রবার দ্বিতীয় পর্যায়ে ছত্তিশগড়ের ৭০টি আসনে নির্বাচন
Image

১৭ নভেম্বর ভোট মধ্যপ্রদেশে, শুক্রবার দ্বিতীয় পর্যায়ে ছত্তিশগড়ের ৭০টি আসনে নির্বাচন

ভোপাল ও রায়পুর, ১৬ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে শুক্রবার, ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যপ্রদেশে শুক্রবারই এক দফায় সম্পন্ন হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যপ্রদেশের ২৩০টি আসনেই ভোটগ্রহণ হবে শুক্রবার। ভোটগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১১৬। ২০১৮-র বিধানসভা ভোটে মধ্যপ্রদেশে কংগ্রেস ১১৪, বিজেপি ১০৯, বিএসপি ২ এবং নির্দল ও অন্যেরা ৫টি আসনে জেতে। শেষ পর্যন্ত বিএসপি এবং নির্দলদের সমর্থনে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমল নাথ। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে ২০২০-র মার্চে ২২ জন কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে গদি হারান কমল নাথ। চতুর্থ বারের জন্য মধ্যপ্রদেশের কুর্সি পেয়েছিলেন শিবরাজ সিং চৌহান। এবার কী হয়, তা দেখা যাবে ৩ ডিসেম্বর।

১৭ নভেম্বরই ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় নির্বাচন হবে, ৭০টি আসনে ভোটগ্রহণ হবে শুক্রবার। উল্লেখ্য, ছত্তিশগড়ে প্রথম দফায় গত ৭ নভেম্বর ২০টি আসনে ভোটগ্রহণ হয়েছিল, মোট ৯০টি আসনের মধ্যে বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ হবে শুক্রবার। ২০১৮ সালের বিধানসভা ভোটে দেড় দশকের বিজেপি শাসনের ইতি ঘটিয়ে প্রথম বার বিধানসভা ভোটে জিতে ছত্তিশগড়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৬৮টি জিতেছিল তারা। বিজেপি ১৫টিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর দল ‘জনতা কংগ্রেস ছত্তিশগড়’ (জেসিসি) পাঁচটি এবং তার সহযোগী বিএসপি দু’টি বিধানসভা আসনে জয়ী হয়েছিল। গত ৭ নভেম্বর প্রথম দফায় মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোট হয়েছে। শুক্রবার হবে বাকি ৭০টিতে। প্রসঙ্গত, আগামী ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ছাড়াও রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ভোটগণনা।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top