News Flash

  • Home
  • বিদেশ
  • দেশে ফিরতে পাকিস্তান সীমান্তে ভিড় আফগান শরণার্থীদের
Image

দেশে ফিরতে পাকিস্তান সীমান্তে ভিড় আফগান শরণার্থীদের


ইসলামাবাদ, ১ নভেম্বর (হি.স.): পাকিস্তানে সরকারের দেওয়া সময়সীমা শেষ হওয়ার একদিন আগে দেশে ফিরে যেতে হাজার হাজার আফগান শরণার্থী ও অভিবাসীরা সীমান্তের দিকে যাচ্ছেন। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার বলেছে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের চামান ক্রসিং দিয়ে চলতি মাসে প্রায় এক লাখ আফগান অভিবাসী স্বেচ্ছায় দেশে ফির গেছেন।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ৩১ অক্টোবরের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, এই সময়য়ের মধ্যে শরণার্থী ও অভিবাসীদের দেশ ছাড়তে হবে।

পাকিস্তান সরকার বলছে, পাকিস্তানে ৪০ লাখের বেশি বিদেশির বাস। এর মধ্যে বড় একটি অংশ আফগান নাগরিক, যারা ৮০’র দশকে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর থেকে আশ্রয় খুঁজে নিয়ে পাকিস্তানে এসেছিলেন।

অতি সম্প্রতি তালিবান ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ৬ থেকে ৮ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। পাকিস্তানি সরকারের দাবি প্রায় ১৭ লাখ আফগান নাগরিক নথিভুক্ত নন।

গত সোমবার বুগতি এক সংবাদ সম্মেলনে বলেন, অধিকাংশ অনথিভুক্ত মানুষ আফগানিস্তান থেকে এসেছেন এবং শুধুমাত্র আফগানিস্তান থেকে আসা লোকদের উচ্ছেদ করা হচ্ছে, এটি ভুল।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top