News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে ধস নামায় থমকে চারধাম যাত্রা
Image

প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে ধস নামায় থমকে চারধাম যাত্রা

দেরাদুন, ২৯ মে (হি.স.) : প্রবল বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে ধস নামায় থমকে গিয়েছে চারধাম যাত্রাসূচি৷ এর ফলে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর রাস্তায় আটকে পড়েছেন বহু তীর্থযাত্রী৷ প্রবল বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের টেহরি জেলার পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে৷ দুর্যোগের কারণে চারধাম যাওয়ার পথ বিপজ্জনক৷ জানিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন৷ মৌসম ভবন জানিয়েছে, রাজ্যে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
শনিবার মেঘফাটা বৃষ্টির জেরে টেহরি জেলার ঘনসালির পরিস্থিতি সবথেকে খারাপ৷ এক জনের মৃত্যু হয়েছে৷ স্থানীয় বলগানা উপত্যাকার কয়েকটি গ্রামের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত৷ টেহরি জেলা প্রশাসন সূত্রে খবর, মেঘফেটে হড়কা বানে স্থানীয় কোটিয়ারা গ্রামের ৫০টি বাড়ি ধসের তলায় চাপা পড়েছে৷ বানের জলে বেশকিছু গাড়ি ভেসে গিয়েছে৷ টেহরি উত্তরকাশী, পিথোরাগড় জেলার পরিস্থিতি ভালো নয়৷
কেদারনাথ যাওয়ার বহু যাত্রী আটকে গিয়েছেন লাম্বগাঁও, কোটলগাঁও এবং চমিয়ালাতে৷ টেহরিতে আটকে রয়েছেন গঙ্গোত্রী ও বদ্রীনাথ যাওয়ার যাত্রীরা৷ উত্তরকাশীর কাছে ধস নামায় আটকে গঙ্গোত্রীর যাত্রীরা৷ রুদ্রপ্রয়াগের সীতাপুর, রামপুর ও সোনপ্রয়াগের রাস্তায় ধস নেমেছে৷ চামোলির কর্ণপ্রয়াগ-যোশিমঠ সড়কে উঠে এসেছে বন্যার জল৷ বন্ধ শিখ তীর্থস্থান হেমকুণ্ড সাহিবের পথ৷ এখানেও আটকে বদ্রীনাথের যাত্রীরা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top