News Flash

  • Home
  • Uncategorized
  • মমতাকে ২০ কেজি ইলিশ মাছ পাঠিয়ে শুভেচ্ছাবার্তা হাসিনার
Image

মমতাকে ২০ কেজি ইলিশ মাছ পাঠিয়ে শুভেচ্ছাবার্তা হাসিনার

sheikhhasinaকলকাতা , ২৭ মে (হি.স.) : পদ্মার ইলিশ ও মিষ্টি পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| বৃহস্পতিবার রাতেই বিমানবন্দর থেকে সোজা কালীঘাটের বাড়িতে পৌঁছয় হাসিনার পাঠানো ইলিশ|
তৃণমূল নেত্রীর হাতে ইলিশ ও কলকাতার মিষ্টি তুলে দেন বাংলাদেশ উপহাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ | তাঁর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়| ডেপুটি হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেদেশের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ভাবী মুখ্যমন্ত্রী| পরে জকি আহাদ জানান, রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী পদ্মার ইলিশ ও মিষ্টি পেয়ে খুবই খুশি হয়েছেন| বাংলাদেশের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি| আগামীদিনে প্রতিবেশী দুই বাংলার মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি|
২০ কেজি ইলিশ মাছ উপহার দেওয়া হয়েছে ভাবী মুখ্যমন্ত্রীকে| পেটিতে করে মাছ আনা হয় কলকাতায়| উপহার প্রসঙ্গে সেদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে এসেছি| মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামি লিগের বর্ষীয়ান নেতা ও মন্ত্রী আমির হোসেন আমু|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top