কলকাতা , ২৭ মে (হি.স.) : পদ্মার ইলিশ ও মিষ্টি পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| বৃহস্পতিবার রাতেই বিমানবন্দর থেকে সোজা কালীঘাটের বাড়িতে পৌঁছয় হাসিনার পাঠানো ইলিশ|
তৃণমূল নেত্রীর হাতে ইলিশ ও কলকাতার মিষ্টি তুলে দেন বাংলাদেশ উপহাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ | তাঁর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়| ডেপুটি হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেদেশের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ভাবী মুখ্যমন্ত্রী| পরে জকি আহাদ জানান, রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী পদ্মার ইলিশ ও মিষ্টি পেয়ে খুবই খুশি হয়েছেন| বাংলাদেশের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি| আগামীদিনে প্রতিবেশী দুই বাংলার মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি|
২০ কেজি ইলিশ মাছ উপহার দেওয়া হয়েছে ভাবী মুখ্যমন্ত্রীকে| পেটিতে করে মাছ আনা হয় কলকাতায়| উপহার প্রসঙ্গে সেদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে এসেছি| মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামি লিগের বর্ষীয়ান নেতা ও মন্ত্রী আমির হোসেন আমু|
মমতাকে ২০ কেজি ইলিশ মাছ পাঠিয়ে শুভেচ্ছাবার্তা হাসিনার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















