News Flash

Image

করিমগঞ্জের হাতিখিরায় বু‌নো হাতির মৃত্যু

পাথারকান্দি (অসম) ২২ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার হাতিখিরায় একটি বু‌নো হাতির মৃত্যু হয়েছে।

আজ র‌বিবার পাথারকা‌ন্দির হা‌তি‌খিরা চা বাগা‌নের ছয় নম্বর সেকশ‌নের ভিতরে এক‌টি পূর্ণবয়স্ক হা‌তি‌কে মাটিতে প‌ড়ে থাক‌তে দে‌খেন স্থানীয়রা। হাতিটির কোনও নড়ন-চরন না দেখে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত হন সে আর বেঁচে নেই। খব‌র চাউর হলে গোটা চা বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, মৃতপ্রায় অবস্থায় ধরাশায়ী হা‌তি‌টির আশেপা‌শে আরও তিন‌টি জী‌বিত হা‌তি প্রহরা দিচ্ছে। ফলে তাঁরা কেউই তার পাশে যেতে পারছেন না। স্থানীয়‌দের ধারণা, বুনো হা‌তি‌টি সম্ভবত দু–এক‌দিন আ‌গে মারা গে‌ছে।

এদিকে ঘটনার খবর পে‌য়ে আজ সকাল থে‌কে দলবল নি‌য়ে ঘটনাস্থ‌লে অবস্থান কর‌ছেন পাথারকা‌ন্দি রেঞ্জ ফ‌রেস্ট অফিসার ম‌নোজ কুমার দাস। ‌তি‌নি জানান, হা‌তি‌টি‌কে ময়না তদ‌ন্তের জন্য পশু চি‌কিৎসক‌কে ডে‌কে পাঠা‌নো হয়ে‌ছে। ‌বি‌শেষ প্রহরায় ময়না তদন্ত সম্পন্ন হ‌লে সেখানেই সমাধিস্থ করা হ‌বে। তাছাড়া হা‌তি‌টির মৃত্যুর কারণও খ‌তি‌য়ে দেখা হ‌বে।

উল্লেখ্য, বু‌নো হাতির এই দ‌লে বিগত দি‌নে নয়‌টি ম‌হিলা হা‌তি ছিল। ‌বি‌ভিন্ন কার‌ণে দলের পাঁচ‌টি হা‌তি ইতিমধ্যে মারা গে‌ছে। এবার আরও এক‌টি হা‌তির মৃত্যু হওয়ায় এই দ‌লে মাত্র তিন‌টি হা‌তি বেঁচে আছে। এরা সম‌য় সম‌য় পাথারকা‌ন্দির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী বাংলা‌দে‌শে অবাধে যাতায়াত ক‌রে। এদের জন্য‌ সীমান্ত এলাকায় প্রায় ২০০ মিটার এলাকায় এখনও কাঁটাতা‌রের বেড়া বসা‌নো সম্ভব হয়‌নি।

বুনো হাতির এই দলের হামলায় বিগত দি‌নে বেশ কয়েকজনের জীবনদ্বীপ নি‌ভে গেছে। পাশাপা‌শি বহু কৃষ‌কের গবা‌দি পশুর মৃত্যু্ এবং খেতের ধান, গোলার ধান, শাক-সব‌জি নষ্ট হ‌য়ে‌ছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top